সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সোনারগাঁয়ে ৬ যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৬.২৬ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ছয় যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ডাকাত দলের সদস্য। রবিবার (১৫ মে) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি ছুরি, ২টি লোহার রড, ৬টি টর্চ লাইট, ২টি লোহার পাইপ এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, সোনারগাঁ উপজেলার নানাকি মধ্যপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (১৮) ও মো. দায়েনের ছেলে মো. হৃদয় (১৮), বন্দরের শারে সরকার চাপাতলী এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), ইটেরপুল এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে তালিফ হোসেন (২৩), হরিপুর সিঁড়ি ব্রিজ এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. রাজু আহম্মেদ (২২) এবং সোনারগাঁয়ের নয়াপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. ফারুক (১৯)।

র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, চক্রটি গত ১ এপ্রিল গভীর রাতে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

এছাড়া গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁ থানার বিভিন্ন নির্জন স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort