সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সোনারগাঁয়ে ২ ব্যাক্তি আটক, ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৪০ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২জনকে আটক করেছে র‌্যাব। তাদের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (২২ মে) মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম উজিরপুর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. জালাল হোসেন (৩৮) ও কুমিল্লা সদর দক্ষিণের লুল বাড়ীয়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো. শামীম (২৫)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ কৌশলে কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে মূলত গাঁজা পরিবহন করতো। পরিবহনকৃত গাঁজা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort