সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

সোনারগাঁয়ে অপহৃত যুবককে উদ্ধারে পুলিশের গড়িমশি ও পরিবারকে গালমন্দ করে বের করে দেয়ার অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১০.০৯ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে অপহরণের শিকার মো. মনির (৩০) নামে এক যুবককে উদ্ধারে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। ওই যুবক গত বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাসা থেকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ মো. মনির উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের নূরুল হকের ছেলে৷

নিখোঁজ মনিরের শ্যালক মো. বাদশাহ বলেন, বুধবার দুপুর ২টার দিকে টাকা জমা দিতে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংকে যান আমার ভগ্নিপতি। মুঠোফোনে তার সঙ্গে সর্বশেষ কথা হয় তখন। মনির তাকে জানান, এক ঘণ্টার মধ্যেই বাড়িতে ফিরবেন তিনি। এরপর দুই দিনেও বাড়ি ফিরেননি তিনি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে সোনারগাঁ থানায় জিডি করতে গেলে ওই যুবকের পরিবারকে থানা থেকে গালমন্দ করে বের করে দেয়ার অভিযোগ প্ওায়া গেছে। অপহৃত যুবককে উদ্ধারে পুলিশ নানা তালবাহানা শুরু করে। পরে বৃহস্পতিবার রাতে জিডি না নিয়ে একটি অভিযোগ গ্রহণ করলেও অপহৃত যুবককে উদ্ধারে কোন পদক্ষেপ না নিয়ে তারা সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে জিডি করতে বলেন।

সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মো. মাহাফুজুর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন নিখোঁজ ওই যুবক সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আছেন। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পদক্ষেপ নেবে, আপনারা সেখানে যান।

রাতে সিদ্ধিরগঞ্জ থানায় যাওয়ার পর ওই থানার ওসি মশিউর রহমান বলেন, এটা সোনারগাঁ থানার ঘটনা, এ ব্যাপারে পদক্ষেপ নিতে হলে সোনারগাঁ থানাকে নিতে হবে। আপনারা সোনারগাঁ থানায় যান।

পরে বিষয়টি নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে জানানো হলে তিনি জানান, এ রকম হওয়ার কথা নয়। এ ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ সে ব্যবস্থা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort