মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সোনারগাঁয়ে ৩ হাসপাতাল ও ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা, সিলগালা

  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৫৫ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোনারগাঁয়ের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত কাচঁপুর জেনারেল,কাচঁপুর মর্ডান, শুভেচ্ছা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ দফা নির্দেশনার আলোকে কাচঁপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা, কাচঁপুর মর্ডান হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয় ও শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়।

এসময় অভিযানের খবর পেয়ে কাঁচপুর এপোলো হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল বন্ধ করে মালিকপক্ষ চলে যায়,উক্ত ভবন মালিককে হাসপাতাল খুলতে নাদিতে নির্দেশনা দেয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন কাগজপত্র এবং সনদসহ যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মোশাররফ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক জানান, ১০ দফা নির্দেশনার আলোকে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্ট্রিক ও হাসপাতালের তালিকা করা হয়েছে। ইতো মধ্যে ৩ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে,পর্যায়ক্রমে আমাদের এ অভিযান চলবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম বলেন,১০ দফা নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় সোনারগাঁ উপজেলাও অবৈধ প্রাইভেট ক্লিনিকের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। তার ঐ ধারাবাহিকতায় কাচঁপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা, কাচঁপুর মর্ডান হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,সেই সাথে শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort