মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

সোনারগাঁয়ে বিকাশ ব্যবসার আড়ালে হুন্ডি ব্যবসার অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১২.১৩ এএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ বিকাশ ব্যবসার আড়ালে হুন্ডির রমরমা ব্যবসা, অর্থপাচার সহ মানব পাচারের অভিযোগ উঠেছে বাদশা মিয়ার নামে।

গোপন সূত্র জানায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় বাদশা মিয়া বিকাশ ও মোবাইলে টাকা পাঠানোর আড়ালে হুন্ডি ব্যবসা, অর্থপাচার সহ মানব পাচারের রমরমা ব্যবসা করে যাচ্ছে।

ব্যবসায়ী বাদশা চৌরাস্তার আলোচিত হাবুর মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসা, অর্থপাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মঙ্গলের গাও গ্রামের বাদশার বিরুদ্ধে।

নানা রকম অসাধু কৌশল অবলম্বন করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, স্থানীয় প্রভাবশালী ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে এ হুন্ডি ব্যবসা।

এতে করে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় থেকে।

হুন্ডি ব্যবসার সম্পর্কে ভাড়াটিয়া দোকানের মালিক হাবু মিয়া জানা সত্ত্বেও কোন রকম আপত্তি বা বাধা না দেয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ব্যবসায়ী বাদশা মিয়া। গ্রাহকদের বিদেশ থেকে তার লোক টাকা গ্রহণ করে আর এদিক থেকে তার কাছ থেকে টাকা বুঝে নেওয়ার নামে নানারকম হয়রানি সহ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক প্রবাসীর স্বজনরা জানান, মো: বাদশা মিয়া সৌদি আরব ও বিভিন্ন দেশে থেকে তার নিজস্ব লোক দিয়ে অবৈধভাবে হুন্ডি ব্যবসা করে। গ্রাহকদের টাকা নিয়ে নানারকম ছলচাতুরি থেকে শুরু করে টাকা আত্মসাৎ ও হয়রানিমূলক নানা অভিযোগ রয়েছে।

এদিকে এ ব্যবসাকে হালাল করতে বাদশা মিয়ার নিজস্ব লোক দিয়ে মোবাইলে টাকা পাঠানোর আড়ালে ও বিকাশ ব্যবসার নামে চালিয়ে যাচ্ছে মানি লন্ডারিং ( অর্থপাচার)

স্থানীয়রা আরও জানান, বাদশা মিয়া এ হুন্ডি ব্যবসায় অল্প দিনের মাথায় আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন।

এ ব্যাপারে বাদশা মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ব্যবসা করি না।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, বাদশা মিয়ার হুন্ডির ব্যবসার বিষয়টি তিনি শুনেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort