মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুট ওভার ব্রীজ হকার মুক্ত করলেন এম পি কাউসার হাসনাত

  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪, ৩.৩৯ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

জান্নাত জাহা : মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিজে দাড়িয়ে থেকে হকার মুক্ত করেন। এসময় সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, গণমাধ্যম কর্মীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।বিগত সময়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার এই সড়কে প্রতি বছর রাস্তা পারাপাড়ে দূর্ঘটনায় অনেক মানুষ মৃত্যুবরণ করেন। এনিয়ে সোনারগাঁবাসী ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবি তোলেন। ২০০৮ সালে আব্দুল্লাহ আল কায়সার নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করেন। ফুট ওভার ব্রীজ উদ্বোধনের পর থেকে ব্রীজটি হকার ও ভিক্ষুকদের দখলে চলে যায়। ফলে সাধারণ পথচারী পারাপার হতে গিয়ে বিভিন্ন বিরম্ভনায় পড়েন। এ নিয়ে বিভিন্ন সময়ে গণ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোন প্রতিকার পায়নি পথচারীরা। ২০২৪ সালে সাংসদ আবদুল্লাহ আল কায়সার পুনরায় নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজটি হকার মুক্ত করে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রয়েল রির্সোটে স্মার্ট সোনারগাঁ বির্নিমাণের লক্ষ্যে আলোচনা সভায় এ বিষয়টি জোরালো ভাবে উঠে আসে। পরে সোনারগাঁ থানা পুুলিশ ২১ তারিখ থেকে এক সপ্তাহ হকার মুক্ত রাখে ফুট ওভার ব্রীজটি । হঠ্যাৎ করে গত মঙ্গলবার সকালে পুনরায় হকার বসা শুরু করে। এ নিয়ে বুধবার উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় আলোচনায় উঠে আসে। পরে বিকেলে সাংসদ নিজে উপস্থিত হয়ে ফুট ওভার ব্রীজে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিয়ে হকার মুক্ত করে চলাচল নির্বিঘ্ন করেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, দু’একজনের জন্য কয়েকহাজার মানুষের ভোগান্তি সহ্য করা হবে না। কোন হকার পুনরায় ফুট ওভার ব্রীজে বসে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort