বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

সেলিম ভাই ও শামীম ওসমানের জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান : চন্দন শীল

  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৩৯ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আনন্দঘন পরিবেশে বন্দরে বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল/ আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উল্লেখিত মাদ্রাসার হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেন, আমি এখানে এসে এলাকাবাসী কাছ থেকে জানতে পেরেছি এই মাদ্রাসার উন্নয়নে আমার রাজনীতি শিক্ষাগুরু প্রয়াত এমপি একেএম নাসিম ওসমান ভাইয়ের উন্নয়নের ছোয়া লেগে আছে ।

তার মৃত্যুবরণ পর তার ছোট ভাই আমার অভিভাবক দানবীর সংসদ সদস্য সেলিম ভাই এ মাদ্রাসার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেছে। সেলিম ভাই ও বন্ধু শামীম ওসমানের কল্যানে আজ আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পেরেছি। আমি আমার দায়িত্ব ও কর্তব্য প্রতি সচেষ্ট থাকব।

পাশাপাশি মাদ্রাসার উন্নয়নে জেলা পরিষদ থেকে যা যা করা দরকার আমি তাই করব। পরিশেষে আমি জননত্রী শেখ হাসিনা, সেলিম ভাই ও শামীম ওসমানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। তাদের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি সরদার মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নূর নবী ওসমানী ও ঘারমোড়া এলাকার সমাজ সেবক জসিম উদ্দিন জসু ও দেলোয়ার হোসেন মদিল প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি শিক্ষানুরাগী মোঃ সেলিম সরদার, অভিভাবক প্রতিনিধি মোঃ নূর হোসেন প্রধান, মাহাবুবুর রহমান, হুমায়ন কবির এলিন, মহিলা অভিভাবক প্রতিনিধি তানজুমা সুলতানা, শিক্ষক প্রতিনিধি শাহাজাদী ইয়াসমিন ও রোজিনা আক্তার মোঃ মাহান্নাত হাসান, হাবিবা খানম ও উল্লেখকৃত মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort