রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সুখবর পাচ্ছেন নেইমার, ভিনি শুনছেন দুঃসংবাদ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১.০০ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচের দল এখনও জানায়নি ব্রাজিল। তার আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর, দলে ফিরছেন নেইমার। একই সঙ্গে বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়ে দিয়েছে প্রাথমিক স্কোয়াডও।

এ মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ওই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে কারা থাকতে পারেন, তার ধারণা দিয়েছে গ্লোবো।

গণমাধ্যমটি জানিয়েছে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। খবরটি সত্যি হলে দীর্ঘ সময় পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরবেন এই তারকা। এদিকে ব্রাজিলের হয়ে দাপুটে ফর্মে থাকা ভিনিকে রাখছেন না আনচেলত্তি। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। পাঁচদিন পর (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার এল আল্টোতে খেলবে ব্রাজিল। এটিই তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। বিশ্বকাপ আগেই নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা, এই মুহূর্তে বাছাই পর্বের টেবিলে আছে তিনে। শীর্ষে আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort