সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত দুই মোটর মেকানিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১১.১৩ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত দুই মোটর মেকানিককে রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সজীব মিয়া (২৩), মোঃ লিটন মিয়া (৩০), মোঃ ইয়াসিন মিয়া (২৩) ও ইমন চন্দ্র বিশ্বাস (২২)।

মঙ্গলবার (১৪ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১’র এএসপি মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, অপহৃত মোঃ নাজমুল (২৮) ও মোঃ মুন্না (১৭) পেশায় মোটর মেকানিক। নাজমুলের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ট্রাক স্ট্যান্ডের পাশে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। সোমবার সকাল ৯টার দিকে অপহরণকারীরা গাড়ি মেরামতের কথা বলে নাজমুল ও তার দোকানের কর্মচারী মুন্নাকে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা নাজমুলের ব্যবহৃত মোবাইল থেকে তার ভগ্নিপতির নিকট মুক্তিপণ হিসাবে ৩ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না পেলে নাজমুলের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনায় নাজমুলের ভগ্নিপতি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পরে সোমবার রাতে অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ সজীব মিয়া’সহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১১’ একটি চৌকস দল। এবং অপহরণকারী চক্রের কবল থেকে অপহৃত নাজমুল ও মুন্নাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর রকা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort