রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য না:গঞ্জ সিটি কর্পোরেশন এর লেকপাড় জলে মানুষের লাশ ; হত্যা নাকি অপমৃত্যু এ নিয়ে অভিভাবকরা উদ্ধিগ্ন নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলায় সৌরভ রোপ ইন্ডাস্ট্রি’র অংশগ্রহণ পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী কবি লুবনা’র জন্মোৎসব উদযাপন বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প

সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২.৩৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সারাদেশে দালালি, তদবির বাণিজ্য ও চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এদের কারনে বিভিন্ন মানুষ হয়রানি ও অপপ্রচারে শিকার হচ্ছে। ওদের অপকর্মের লাগাম টেনে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এর ব্যতিক্রম নয়। একজন সরকারি ভূমি কর্মকর্তা দালাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই ভূমি কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ। দালাল, তদবিরবাজ ও চাঁদাবাজদের লাগাম টেনে ধরেছেন এ ভূমি কর্মকর্তা।

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সরকারি ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথের হস্তক্ষেপে দালালদের দৌরাত্ব কমেছে বলে জানায় এলাকাবাসী। দুলাল চন্দ্র দেবনাথ যোগদানের পর থেকে দালালরা দালালি করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস দালালদের আখড়া হিসাবে পরিচিত ছিল। দালালরা নামজারি সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এসব চিহ্নিত দালালদের কারণে ভূমি অফিসের কর্মকর্তাদের সুনাম ক্ষুন্ন হতো। বিভিন্ন সময়ে ভূমি কর্মকর্তারা দালালদের কারনে সংবাদের শিরোনাম হতো। কিন্তু গত কিছুদিন আগে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন দুলাল চন্দ্র দেবনাথ। দুলাল চন্দ্র দেবনাথ দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই দালাল চক্রটি তার কাছে বিভিন্ন কাজ নিয়ে গেলে তিনি সরাসরি গ্রাহকদের দেখতে চান এবং যার কাজ সেই ব্যক্তি এসে কাজ করতে হবে এমন নিয়ম করেন। এতে করে দালালদের দালালি অল্প কয়দিনেই গুটিয়ে দেন দুলাল চন্দ্র দেবনাথ। শুধু তাই নয় প্রতিদিন তথাকথিত বিশেষ পেশার লোকজন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে তদবির ও বিভিন্ন কাজ নিয়ে আসতে দেখা যায়। ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ সকলের অন্যায় মূলক কার্যক্রম বন্ধ করে দিলে দালাল চক্র মিলে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানায় এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সিসি ক্যামেরায় ফুটেজ প্রতিদিনেরটা পর্যালোচনা করলেই বিভিন্ন দালাল ও তথাকথিত বিশেষ পেশার লোকজনদের আনাগোনা দেখা যাবে বলে দাবি করেন কয়েকজন ব্যক্তি।

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের দুলাল চন্দ্র দেবনাথ যোগদান করার পর থেকেই আমরা এলাকাবাসী সঠিক ভাবে সেবা পেয়ে যাচ্ছি। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ এর হস্তক্ষেপে দালালদের দৌরাত্ব কমেছে। আমরা এলাকাবাসীর দাবি, যারা ভূমি অফিসে দালালি করতে আসবে তাদেরকে ধরে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। তারা আরও বলেন, ভূমি অফিসের সিসি ফুটেজ দেখে দালাল ও তথাকথিত বিশেষ পেশার ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।

উক্ত বিষয় জানতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমার ভূমি অফিসের কোন ধরনের গ্রাহক হয়রানি ও দালালের দৌরাত্ব করতে দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ দালালি ও অনিয়মের সাথে জড়িত থেকে ভূমি অফিসের সুনাম ক্ষুন্ন করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort