মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে নারীসহ ৭জন আটক, মাদক উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩.৪৩ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী পৃথক ৩টি অভিযানে নারীসহ ৭জনকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (১০ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ২ জনের কাছ থেকে ১৫কেজি গাঁজা, অপর নারীসহ ৪জনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও একজনের কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল। এছাড়া ১টি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের ৯ হাজার ৩১৫ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটকৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিণ চৌয়াড়া ধনপাড়া এলাকার মো. ফুল মিয়ার ছেলে মো. হাসান মিয়া (২৭) ও কুমিল্লা চৌদ্দগ্রামের হাজারিপাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে মো. জহির ইসলাম (৩৫)। আরেক অভিযানে কুমিল্লা কোতয়ালীর আড়াইউড়া এলাকার মো. জুয়েলের স্ত্রী মোছা. জরিনা (৩৫), একই এলাকার মো. জয়নালের স্ত্রী মোছা. শরিফা (২৮), কুমিল্লা কোতয়ালী ডৌম্পকনগর এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. সোহাগ রানা (২৬) ও কুমিল্লা সদর দক্ষিণের মধ্যম বিজিপুর এলাকার মো. আ. মজিদের ছেলে মো. ছাব্বির হোসেন (২১) এবং অপর অভিযানে কুমিল্লা চৌদ্দগ্রামের ফকিরহাট এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (২৮)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামীরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort