বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী ব্যানার লাগাতে গিয়ে একজনের মৃত্যু, আহত ২

  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৪.৩৭ এএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীর ফেস্টুন লাগাতে গিয়ে সাততলা ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আতিক (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৪ নভেম্বর) দুপুর ২ টায় কদমতলী এলাকায় তানজিম কবির সজু নামের এক কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের মধ্যে একজনের নাম মেহেদী জানা গেলেও আরেকজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ব্যক্তি ছাদে উঠে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পড়ে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, মৃত ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজন পড়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort