রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ ভাঙ্গায় তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ১ ঘণ্টা ৪৪ মিনিট অবরুদ্ধ রাখার অভিযোগ এসি ল্যান্ড বদলি হলেও সালমা আক্তারের বিরুদ্ধে অভিযোগে দৃশ্যমান ব্যবস্থা নেই—তদন্ত দাবি নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন

আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২.১৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আলিগঞ্জে আওয়ামী লীগের ‘শৈরাচারের দোসর’ হিসেবে পরিচিত ব্যক্তিদের পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতিতে থেকে তিনি বর্তমানে শৈরাচারের দোসরদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। তাদের আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিগঞ্জে অনুষ্ঠিত ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সমালোচকদের প্রশ্ন, একদিকে শৈরাচারের দোসরদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান ও বক্তব্য, অন্যদিকে তাদের সঙ্গে সংশ্লিষ্টদের অনুষ্ঠানে অংশগ্রহণ—এই দুই অবস্থানের মধ্যে সামঞ্জস্য কোথায়?

নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে এখন প্রশ্ন উঠেছে—যাদের বিরুদ্ধে তিনি রাজনৈতিকভাবে কথা বলেন, তাদের আয়োজিত অনুষ্ঠানে তিনি কী কারণে উপস্থিত হলেন? এটি কি রাজনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়েও চলছে আলোচনা।

ঘটনাটি নিয়ে নারায়ণগঞ্জবাসীর মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort