সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৩৯ পিএম
  • ১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) টেন্ডার বাণিজ্যেও সম্পৃক্ত থাকার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।

দুদক জানায়, সাবেক এ উপদেষ্টার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিয়োগেও অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে।

কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সংস্থাটি বলছে, তারা এসব অভিযোগের তদন্ত করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিনদিন পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এ সরকারে একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কদের মধ্যে একজন ছিলেন। ছাত্র প্রতিনিধি হিসেবেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পান।

ওই সময় সারাদেশের সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তাকালীন সরকার। নারায়ণগঞ্জে তখন মেয়র ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি এ সিটির তিনবারের নির্বাচিত মেয়র।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশনগুলো পরিচালিত। তিনি এ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দু’জন প্রশাসক নিয়োগ পান। একজন ছিলেন অতিরিক্ত সচিব এইচএম কামরুজ্জামান এবং পরে দায়িত্ব পান যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। আবু নছর ছিলেন ওই সময়কার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ভাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তার প্রশাসক হিসেবে নিয়োগ নিয়েও তখন সমালোচনা হয়েছিল।

এমনকি ওই সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েকটি দপ্তরে কর্মকর্তাদের বদলি ও রদবদলের ঘটনা ঘটে। কর্মকর্তা-কর্মচারীদের এ রদবদলের সময় আর্থিক লেনদেন এবং টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ ওঠে।

দুদকের নথিপত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও জড়িত ছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসব অভিযোগের তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা তানজির আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort