সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন জেল

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪, ১২.০৭ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি ধর্ষণ মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বোনরাও গার্মেন্টসে চাকরি করেন। তারা সকলেই শিফট হিসেবে ডিউটি করতেন।

তিনি আরও বলেন, ২০১৭ সালের ১৯ জানুয়ারি রাতে ভুক্তভোগী ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েন। এসময় বাসায় তার বোনেরা কেউ ছিলেন না। এ অবস্থায় দণ্ডপ্রাপ্ত সজীব ভুক্তভোগী তরুণীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৬জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort