ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর এর যোগদান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনার অটো ফাইন সিস্টেম। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে সড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটো ফাইন সিস্টেমের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। ফলে যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি।
অটো ফাইন সিস্টেম চালুর ফলে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সহজ হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও দুর্ঘটনা কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল চলাচলের পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, অটো ফাইন সিস্টেম কার্যকরভাবে বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি সড়কে নিয়ম না মানার প্রবণতা কমিয়ে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির এই সংযোজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মহাসড়কে নিরাপদ, নিয়মতান্ত্রিক ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।