শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১.০৮ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমরা চাই না দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হোক। যখনই ফ্যাসিস্ট তৈরির চেষ্টা হবে, তখনই ৫ আগস্ট আমাদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দেবে। দেশে আমরা আর কোনো রক্তপাত চাই না, কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের উত্থানও চাই না।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মামুন মাহমুদ বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। আগামী পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব বিএনপির। এ সময় কোনো ভুল-ত্রুটি হলে বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরবে।

সরকারি তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়, বরং নৈরাজ্য। এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থানের সুযোগ তৈরি করা উচিত নয়।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের আন্দোলন নয়, এটি দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকারের বিভিন্ন আন্দোলনের মতোই ৫ আগস্টও বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort