বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৩.২৯ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছ থেকে নগদ ৫ হাজার ১২০ ডলারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত পৌনে ২টার দিকে একটি মাইক্রো গাড়িতে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির বাসায় যাওয়ার পথে, সিদ্ধিরগঞ্জের খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা রঙের একটি মাইক্রো নিয়ে পথ রোধ করে। পরে প্রবাসী আরিফ হোসেনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এসময় ডিবি পুলিশের জ্যাকেট পরা ৭/৮ জন প্রবাসী আরিফের কাছ থেকে নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, আমেরিকান গ্রীন কার্ড, পাসপোর্ট, আইফোন ১৪ প্রো ম্যাক্স, ক্রেডিট কার্ডসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানায় ভুক্তভুগি।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort