রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১.৪৯ এএম
  • ১৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ হাউজিং আউটলেট শাখার আল-আরাফাহ ইসলামি (এজেন্ট) ব্যাংক গ্রাহকদের গ্যাস বিলের জমা টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় হীরাঝিল আবাসিক এলাকার ১ রোডে ফেন্ডস টাওয়ারে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের শাখায় তিতাস গ্যাস বিলের টাকা জমা না হওয়ায় হট্টগোল করেন কয়েকজন গ্রাহক।

হীরাঝিল এলাকার স্থানীয় বাসিন্দা কামাল, বলেন, হীরাঝিল ১ নং গলিতে অবস্থিত আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে প্রতিমাসে আমার বাড়ীর গ্যাস বিল জমা দিয়ে আসছি। গত কয়েকদিন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমার বাড়ি গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। তিতাস গ্যাসের কর্তৃপক্ষকে বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জিজ্ঞাসা করলে তারা বলেন আপনার বকেয়া রয়েছে। পরে আমি কর্তৃপক্ষকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এজেন্টে) এর জমা ভাউচার দেখালে তারা যাচাই বাছাই করে দেখেন টাকা জমা হয়নি। রবিবার সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্টের অফিসে গিয়ে টাকা জমার বিষয়ে জানতে চাইলে তারা বিভিন্ন তালবাহানা শুরু করে। আমার টাকা সমাধান করে দিবে বলে জানায়। আমার এক লক্ষ তিন হাজার টাকা আত্মসাৎ করেছে এজেন্ট ব্যাংকের লোকজন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সিআই খোলা এলাকা বাসিন্দা মোঃ সালাম, আমার ৯ মাসের গ্যাস বিল জমা দেয়নি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা। তারা আমার গ্যাস বিলের টাকা নিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাউচারে ভুয়া সিল দিয়ে টাকা আত্মসাৎ করেছে। আমার টাকা ফেরত দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি সেই সাথে এজেন্ট ব্যাংকের আত্মসাৎকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।

হীরাঝিলে জসিম উদ্দিন জানান, আমারও ৯ মাসের গ্যাস বিলের টাকা জমা দেয়নি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমার লাইনটিও কেটে দিয়েছে। আমার কোন তিতাস গ্যাসের বকেয়া বিল নেই। অসুস্থ একটু সুস্থ হয়ে এজেন্ট ব্যাংকের লোকজনকে ধরে পুলিশে দিব।

বিভিন্ন সূত্রে জানা যায়, হীরাঝিলে আল আরাফাহ ইসলামী এজেন্ট শাখা দেওয়ার পর থেকে বিভিন্ন কৌশলে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে এ চক্রটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জানিয়েছেন এলাকাবাসী এবং আল আরাফাহ ইসলামী এজেন্ট শাখার মালিক জহির, ক্যাশিয়ার আল মামুন ও অপারেশন অফিসার সবুররা মিলে এ টাকা আত্মসাৎ করেছে বলে জানায় এলাকাবাসী। তাদেরকে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তারা।

অভিযুক্ত সবুর ও ক্যাশিয়ার আল মামুন বলেন, প্রথমে বিভিন্ন অজুহাত দেখালেও পরে নিজেদের প্রতারণার কথা স্বীকার করে। পরে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ জানান।

তারা বলেন, এসব করেছেন এজেন্টের মালিক জহির। আমরা তাকে বারবার বলেছি গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে কিন্তু তিনি দেয়নি।

উক্ত বিষয় জানতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অফিসের ডিএমডি আমিনুল ইসলাম বলেন, হীরাঝিলের এজেন্ট ব্যাংকের উনারা যে সফটওয়্যার অজুহাত দেখিয়েছেন তা সম্পূর্ণ ভুয়া। বিয়ষ আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এজেন্ট ব্যাংকের জন্য যদি আমাদের ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন হয় তাহলে কাউকে ছাড় হবে না। আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort