সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সিদ্ধিরগঞ্জে অপহৃত পোষাক শ্রমিক উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪, ১০.৫২ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুমন (২৫) নামে অপহৃত এক পোষাক শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- অপহরণ চক্রের মূলহোতা মো. তুষার (২৪) ও তার সহযোগী মো. সজিব মিয়া (২১)।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া। এরআগে বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, অপহৃত মো. সুমন প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে রাত ৮টা ২০মিনিটে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকার আর কে গ্রুপের সামনের পাকা রাস্তার উপর এসে পৌছালে একদল দুষ্কৃতিকারী তার পথ আটকায়।

এরপর গ্রেপ্তারকৃৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন তাকে এলোপাথাড়ি চড়থাপ্পর মেরে ভয়ভীতি ও হুমকি দিয়ে জিম্মি করে তারই মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মো. সাদ্দাম হোসেনের কাছে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে।

এ ঘটনায় মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার সূত্রধরে র‌্যাব তদন্ত করে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে এবং অপহৃতকে উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort