বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি, ২ দোকানীকে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১.৫৩ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্ধারিত মুল্যের অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ২ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক সিদ্ধিরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও পরিদর্শন কালে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, পরিদর্শন কালে নির্ধারিত মুল্যের অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া বাজারে রানা স্টোরকে দুই হাজার টাকা এবং হাজী রমিজ উদ্দিন স্টোরকে দুই হাজার টাকা মোট ৪০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের মুল্য ৬ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১লিটার খোলা তেল যার মূল্য ১৮০ টাকা, ১ লিটার বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত মূল্য ৯৮০ টাকা নির্ধারন করেছে। এ মুল্য গত গত ২৭ জুন ২০২২ ইং তারিখ থেকে কার্যকর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort