শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

সান্তোসেই ফিরলেন নেইমার জুনিয়র

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৩৩ এএম
  • ১০৬ বার পড়া হয়েছে

শেকড়ের টান ভোলা দায়। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের উপলব্ধিটা বোধহয় এমনই। ক্যারিয়ারের শুরুটা যেখানে করেছিলেন, সেই সান্তোসেই ফিরে গেলেন আশ্রয়ের খোঁজে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেকড়ে ফেরার সেই খবরই নিশ্চিত করেছেন তিনি। অবশ্য ঘরের ডেরায় ঠাঁই এমনিতেই নেননি। চোটাক্রান্ত নেইমারকে টানতে চায়নি সৌদি প্রো লিগের দল আল হিলাল। তাই এক ধরনের বাধ্য হয়ে নতুন ঠিকানা বেছে নিলেন নেইমার।

ক্যারিয়ারের শেষবেলায় এসেও নতুন দিগন্ত ছোঁয়ার লক্ষ্য ব্রাজিলিয়ান সুপারস্টারের। সেই লক্ষ্যপূরণে খেলতে চান ২০২৬ বিশ্বকাপ। ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড সেটিই জানিয়ে দিয়েছেন, ‘এখন আমি আবার খেলার জন্য প্রস্তুত এবং সান্তোসের মতো একটি ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যা আমাকে আগামী চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।’

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর নেইমার পিএসজি এবং আল হিলালে খেলার পর এখন আবার তার শৈশবের ক্লাবে ফিরে আসছেন। আল হিলালে এক বছর কাটিয়ে যেখানে তিনি মাত্র ৭টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন চোটের কারণে, নেইমারের এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নেইমারের জন্য সান্তোসে ফেরা শুধু ক্যারিয়ারের শেষ সুযোগই হতে পারে, বরং তার ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন পূরণেরও একটি বড় পদক্ষেপ। সান্তোসে ফিরে তিনি আবারও জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিতে চান। সেটিকেই ক্যারিয়ারের শেষ সুযোগ মেনে তিনি বলেছেন, ‘এখন আমার একটাই লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে চাই।’

সান্তোসে ফিরে নেইমারকে সমর্থকদের সামনে তুলে ধরা হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে স্থানীয় সংগীত তারকাদের পারফরম্যান্স থাকবে। তিনি সান্তোসের জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কারণ সান্তোস ২০২৪ সালে প্রথম বিভাগে ফিরেছে। তবে নেইমারের উপস্থিতি নিশ্চিতভাবেই ক্লাবের সমর্থকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। সান্তোসের হয়ে মাঠে নামা এবং ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়া হবে তার জন্য বড় পরীক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort