বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার প্রধান আসামি র‌্যাবেয হাতে আটক

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১১.১৬ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ র‌্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ বন্দর হতে সোনারগাঁয়ে চাঞ্চল্যকর গোলাম রাব্বানী (৩৭) হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামী পিয়াল (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১র একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পিয়াল (৩২) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ও চাঞ্চল্যকর গোলাম রাব্বানী (৩৭) হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামী।

র‍্যাব-১১ জানায়, গত ২ আগষ্ট সোনারগাঁ থানার খাসনগর দিঘীরপাড় এলাকায় পূর্ব শত্রুতাবশত আসামী পিয়াল (৩২) ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসাজশে গোলাম রাব্বানী (৩৭)কে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহত গোলাম রাব্বানীর স্ত্রী মোছাঃ আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ ০৪/০৮/২০২২। ধৃত আসামী পিয়াল (৩২) উক্ত মামলার প্রধান ১নং এজাহারভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

র‍্যাব-১১ আরোও জানায়, মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। অচিরেই বাকি আসামিদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort