মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

‘সরকার গণতন্ত্রের লেবাস পরেছে’

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩.৪৮ এএম
  • ৪৭৬ বার পড়া হয়েছে

“১৯৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ওপর অত্যাচার করেছিল। আমরা দেখেছিলাম ’৭৪ সালে কী ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এসব কাটাতে না পেরে ’৭৫ সালে তারা বাকশাল করেছিল। তখন পত্রপত্রিকা বন্ধ করো দেওয়া হয়েছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। এ সরকার গণতন্ত্রের লেবাস পরে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছে।”

শুক্রবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘তারা এত বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, অন্যায় করেছে যে আজ আমেরিকা র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। সাতজন কর্মকর্তা যাদের মধ্যে আমাদের পুলিশ প্রধানও আছেন তাদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। এদের বরখাস্ত করা উচিত ছিল। কয়েকদিন আগে আবারও দুজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, এ সমস্যাগুলো দূর না করলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা ভারতের কাছে সহায়তা চাইবেন। ধিক্কার জানাই তাদের। এ সমস্যা যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তারা ভারতের কাছে সাহায্য চাইছে।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবছরই কয়েকবার করে গ্যাস-তেলের দাম বাড়ানো হয়। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে মূল সংবিধান পাল্টে দিয়ে তারা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘কয়েকদিন আগে নারায়ণগঞ্জের সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। তার বাঁচার কথা ছিল না। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগের শাসনকে চিরস্থায়ী করা। এখানে কেউ ভিন্ন মতও প্রকাশ করতে পারবে না। এটাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort