শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতা আনলো দ. আফ্রিকা

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৮ এএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে উড়িয়ে দারুণ জয় পেয়েছে সফরকারীরা। বৃষ্টি আইনে প্রোটিয়াদের জয় ৬৭ রানে। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ ব্যবধানে।

আগে ব্যাট করতে নেমে মালানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৩ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টি বাগড়া দিলেন শ্রীলঙ্কা পায় নতুন লক্ষ্য। করতে হবে ৪১ ওভারে ২৬৫ রান। এ লক্ষ্যে খেলতে নেমে ৩৬.৪ ওভারে ১৯৭ রানে অল আউট হয় লঙ্কান শিবির। ম্যাচ সেরার পুরস্কার জেতেন অনুমিতভাবে জানেমান মালান।

জয়ের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার হয়ে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ছুতে পারেননি দুই অঙ্কের রান। মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে জয়ের আশায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের বিদায়ের পর সব শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৭৭ রান করেন আসারাঙ্কা। চামিকা করুনারত্নে ৩৬ ও অধিনায়ক দাশুন শানাকা করেন ৩০ রান।

বল হাতে দারুণ নজর কাড়েন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ৭.৪ ওভারে ৪৯ রানে তুলে নেন তিনি পাচ উইকেট। রাবাদা পান দুটি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ সেঞ্চুরি করেন ওপেনার মালান। ১৩৫ বলে তিনি করেন ১২১ রান। তার ইনিংসি ছিল নয়টি চার ও একটি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে মালানের এটি তৃতীয় শতক।

হেনরিকস করেন ৫১ রান। এছাড়া মারক্রাম ২১, ক্লাসেন ৪৩ রান করেন। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও চামিকা করুনারত্নে।

আগামী ৭ সেপ্টেম্বর কলম্বোয় অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। সিরিজ সমতা থাকায় শেষ ম্যাচটি রূপ নিচ্ছে অলিখিত ফাইনালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort