রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৩ এএম
  • ৭৭ বার পড়া হয়েছে

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে। এই ম্যাচেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। জয়ের লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসেন। সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন তারা। সবাই অনেক ইমোশনাল। আশা করি এবারও তারা আমাদেরকে সাপোর্ট করবে।’

এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র এবং জিতেছে টি-টোয়েন্টিতে। ফলে সেই আত্মবিশ্বাস শোনা গেল তানজিম সাকিবের কণ্ঠে, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’

আগের ম্যাচেও বোলিংয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই তরুণ পেসার। আবুধাবির পিচে উপভোগ করার কথা জানিয়ে সাকিব বলেন, ‘দারুণ পিচ, আমি এখানে বোলিং করা উপভোগ করেছি। ইতিবাচক ব্যাপার। এখানে বোলিং উপভোগ করেছি আশা করি সামনেও করব।’ এ ছাড়া নিজের পছন্দের বোলার ডেল স্টেইনকে নিয়ে তিনি জানান, ‘ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। অ্যাগ্রেশন ব্যাপারটা ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে। ফিজ ভাইয়ের যেমন আসে না। উনি এমন না। এটা ন্যাচারাল।’
বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও আগের ম্যাচে তাকে ব্যবহার করেননি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রয়োজন হলেই তাকে আক্রমণে আনার কথা বললেন সাকিব, ‘৩ সিমার, ২ স্পিনার সবাই ভালো করেছে। (হংকং ম্যাচে) শামীম পাটোয়ারীকে হয়তো আনার প্রয়োজন মনে করেনি ক্যাপ্টেন। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগিয়েছি। যখন লাগবে তখন (৬ষ্ঠ বোলার) কাজে লাগানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort