রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

শ্রীলঙ্কাকে হারানোর দিনে সাকিব-নবীদের ক্লাবে রাজা

  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ২.৩৯ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি–টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূরণ করেছেন সিকান্দার রাজা। তাতে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।

এই তালিকায় শীর্ষে আছেন সাকিব। তার সংগ্রহে আছে ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট। এরপর আছেন নবী। আফগান অলরাউন্ডারের সংগ্রহে আছে ২ হাজার ৪১৭ রান এবং উইকেট আছে ১০৪টি। রাজার সংগ্রহে ২ হাজার ৮২৩ রান ও ১০০ উইকেট।

রাজার এই মাইলফলকের ম্যাচেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ৯৫ রানে গুটিয়ে ৬৫ রানের জয়ে মাঠ ছেড়েছে তারা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান। যার ভিত্তি গড়ে দেন ব্রায়ান বেনেট। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় উপহার দেন ৪৯ রানের ইনিংস। তার পর রাজা খেলেন ৩২ বলে ৪৭ রানের ঝড়ো একটি ইনিংস। তাতে ছিল ৩টি চার ও ২টি ছয়। জবাবে ব্র্যাড ইভান্সের ৯ রানে ৩ উইকেট ও রিচার্ড এনগারাভার ১৫ রানে ২ উইকেট শিকারে ৯৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। রাজাও ২৩ রানে নেন একটি। তাতে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। লঙ্কানদের ইনিংসে ডাবল ফিগারে রান তুলেছেন শুধু ভানুকা রাজাপাকশে (১১) ও দাসুন শানাকা (৩৪)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort