রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু সেই নবজাতককে আপন করে নিলেন আরেক দম্পতি নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৭ এএম
  • ৫৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এবং দলের জেলা সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাফিজুর রহমান জানান, কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, তার মৃত্যুর খবরে শ্রীবরদী–ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং বিভিন্ন স্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort