শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

শীতলক্ষ্যায় ৪ নৌযানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৬.৩৫ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৪টি নৌযানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়াণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো: শহীদ উল্ল্যাহ, নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ-র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ২১ আগস্ট বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

যুগ্ন পরিচালক মো: শহীদ উল্ল্যাহ জানান, নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

এসময় এমভি খাজা, এমভি আল মদিনা, এমভি মায়ের দোয়া এর মাস্টার হতে প্রত্যেককে পাচ হাজার টাকা করে এবং এমভি আব্দুল্লাহেল আরাফাত এর মাস্টার হতে পনের হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort