বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

শীতলক্ষ্যায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩.৪২ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

শীতলক্ষ্যায় অজ্ঞাত এক ব্যাক্তি (৪২)‘র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সম্বুভূরা ইউনিয়নের সোনাচর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হসপিটালের মর্গে প্রেরণ করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইন্সপেক্টর (ইনচার্জ) হাবিবুল্লাহ। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা প্রস্তুতি চলছে। অজ্ঞাত যুবকের মৃতদেহে পরনে ছিল কালো রং এর ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যেন্ট।

পুলিশ জানায়, সোনারচর অঞ্চালের কৃষকরা বুধবার সকালে চর এলাকায় কাজ করতে গিয়ে শীতলক্ষা নদীর মহনায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ীকে সংবাদ জানায়। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে মৃতদেহটি কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইন্সপেক্টর (ইনচার্জ) হাবিবুল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা এলাকাবাসীর মাধ্যমে লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানাই পরিচয় শনাক্ত করার জন্য। লাশের হাতের আঙ্গুলের চামড়া খসে যাওয়ায় আমরা তাৎক্ষণিক কোন পরিচয় জান পারি নাই। চেষ্টা চলছে পরিচয় শনাক্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort