সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

শামীম ওসমানের পানিতে নামার ঘোষণার পর টনক নড়ল পাউবো`র

  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৩.৫২ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

শামীম ওসমানের পানিতে নামার ঘোষণার পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের। ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতার পানি দ্রুত নিষ্কাশন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামানিক মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশনের পাম্প স্টেশন পরিদর্শন করেন। সেখানে গিয়ে কর্মকর্তাদের কাছ থেকে জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও কোরবানির পশুর বর্জ্যরে কারণে নিষ্কাশন খালে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ ও ডেমরার বেশ কিছু নিম্ন এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দূর্গত এলাকার মানুষদের এই ভোগান্তি দূর করতে পানি নিষ্কাশন খালগুলোর বাঁধাসমূহ অপসারণ ও পানির প্রবাহ নিশ্চিত করে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করার নির্দেশ দেন তিনি।

পরে পানি উন্নয়র বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামানিক শিমরাইল পাম্প স্টেশনের নিষ্কাশন কাজ পরিদর্শন করেন। এরপর প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন ব্রীজ, কালভার্ট ও জালকুঁড়ি এলাকায় গিয়ে জলবদ্ধতার পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, নির্বাহী প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমান, নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা গাজী নাজমুল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

 

এর আগে গত সোমবার (২ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে জলাবদ্ধতার ব্যাপারে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।

এসময় জলাবদ্ধতায় মানুষের দূর্ভোগের কথা উল্লেখ করে শামীম ওসমান গভীর দু:খ প্রকাশ করেন। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট পালনের ঘোষণাও দেন তিনি।

 

সংসদ সদস্য শামীম ওসমানের এ ঘোষণার পর থেকেই পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশনে পানি নিষ্কাশনের কাজের গতি আরও বেড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort