বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২.০৪ পিএম
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের তালিকাভুক্ত এসব কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আবাদে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষককে বিনামূল্যে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি সরিষা চাষ সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort