বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি

নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২.১৩ পিএম
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে রাস্তার ধারে অবস্থিত একটি কাঠের সো-মিল (কাঠ চেরাই মিল)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মিলের সব যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মিল মালিক বেলাল হোসেন। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রাস্তার পাশে অবস্থিত বেলাল হোসেনের কাঠের সো-মিলে আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই মিলের বিভিন্ন অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে মিলের অধিকাংশ সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তার কাঠের সো-মিলে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন। কিন্তু শেষ পর্যন্ত আগুনে তার মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আক্ষেপ করে বেলাল হোসেন বলেন, “আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝতে পারছি না।”

এ ঘটনায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মিল মালিকের। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ায় তার জীবিকা নির্বাহ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort