বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১.৫৬ এএম
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ওয়াশের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান ওই গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে আনিছুর রহমানের বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত গোয়ালঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখানে দুটি কালো রঙের প্লাস্টিকের জারকিনে সংরক্ষিত ২৪ লিটার করে মোট ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বাড়ি থেকে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort