শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

শামীম ওসমানের ডাকে লাখো জনতার ঢল নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা। তিনি আমাদের দেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আহ্বানে ও সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ শ্লোগানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ সব সময় আওয়ামী লীগকে ভালোবাসে। শামীম ওসমানের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, সামনে নির্বাচন। এ নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র বা পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন কেবল দিয়ে তথ্য পাচার হয়ে যাবে। আমাদের ডিজিটাল হওয়ার দরকার নেই। আজ সেই সাবমেরিন কেবলের মাধ্যমে যোগাযোগ উন্নত হয়েছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে আমরা বিদেশে গেলে বলতো, তোমাদের পরে পাস দেব, অন্যদের আগে দিত। এখন আমরা বিদেশে গেলে মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort