রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

লাল কার্ডের ঘটনার পরও বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২.২৬ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

বাছাইয়ে লাল কার্ডের ঘটনায় বিশ্বকাপের শুরুর দিকে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত অবশ্য সুখবরই পেয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে কোনও বাধা থাকছে না পর্তুগিজ তারকার।

৪০ বছর বয়সী রোনালদো চলতি মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২–০ গোলে পরাজয়ের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। উগ্র আচরণে সাধারণত তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ২২৬ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। শাস্তি কমানোর ক্ষেত্রে এই বিষয়টি-ই বিবেচনায় নেওয়া হয়েছে।

বাছাই পর্বে এরই মধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোনও ম্যাচ মিস করতে হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে রোনালদো একই ধরনের গুরুতর অপরাধে জড়ালে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।’

বাছাইপর্বে পাঁচ গোল করেছেন রোনালদো। তার দলও গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থেকে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort