রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৩.২৮ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান উৎসবের কারণে এই যানজট বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল থেকেই এই যানজট। বেলা ১১টা পর্যন্ত যানজট ১৫ কিলোমিটারে পৌঁছেছে।

বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি জানান, কাঁচপুরের বাসস্ট্যান্ডে পৌঁছে প্রায় ১ বসে আছি কিন্তু কোন বাস সামনে আগাচ্ছে না।

টোটাল ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিক আল আমিন জানান, ‘দীর্ঘক্ষণ বাসে থেকে হেঁটেই গার্মেন্টসে যাচ্ছি।’

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। লাখ লাখ পুণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে আজ ভোর থেকেই যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। তীব্র যানজটের কারণে অধিকাংশ কর্মজীবীকে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। এদিকে বিভিন্ন যানবাহন এই সুযোগে বেশি ভাড়া আদায় করছে।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘লাঙ্গলবন্দ স্নানে পুণ্যার্থীদের আগমনের কারণে যানবাহনের অতিরিক্ত চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় ২০টি টিম মহাসড়কে কাজ করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort