মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

রোমাঞ্চ ছড়িয়ে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়

  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩, ৪.০০ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭ উইকেট, আর অস্ট্রেলিয়ার ১৭৪ রান। মেঘ-বৃষ্টির শঙ্কা কাটিয়ে খেলা শুরু হয়, অস্ট্রেলিয়ার ৫ উইকেট দ্রুত তুলে ইংল্যান্ড শিবির গুণতে শুরু করে জয়ের প্রহর। কিন্তু সেখানে যে প্যাট কামিন্স নামক দেয়াল বাঁধা হয়ে দাঁড়াবে সেটি হয়তো কল্পনায় আসেনি।

রবিনসনকে ডিপ থার্ডে দারুণ চারে সেই কামিন্সই লেখেন ম্যাচের এপিটাপ। ইংলিশ ঘাটিতে চলে অজিদের বুনো উল্লাস। বার্মিংহামে বিখ্যাত অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ড ২ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রলিয়া। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো শ্বাসরুদ্ধকর এই ম্যাচের শেষ দিন শেষ বিকেলে অজিদের নায়ক বনে যান নেতা কামিন্স।

কামিন্স ৭৩ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছয়ের মারে। তাকে দারুণ সঙ্গ দেন নাথান লিয়ন (২৮)। দুজনের ৭২ বলে ৫৫ রানের অবিচ্ছেদ্য জুটি অস্ট্রেলিয়াকে জয়ের পথ দেখায়।

 

তবে এক প্রান্ত আসা যাওয়ার মিছিলে অজিদের নাটাই ধরে রেখেছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজা। দলীয় ২০৯ রানে খাজা ফিরলে ম্যাচ হেলে পড়ে ইংলিশদের দিকে। কিন্তু শেষ পর্যন্ত কামিন্স বাঁধা পেরোতে পারেননি ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

খাজা ১৯৭ বলে ৬৫ রান করেন। প্রথম ইনিংসে ১৪১ রানের ঝকঝকে ইনিংস আসে এই ওপেনারের ব্যাট থেকে। সবমিলিয়ে তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ৩৬, ক্যামেরন গ্রিন ২৮ ও অ্যালেক্স কারে ২০ রান করে সাজঘরে ফেরেন।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্টুয়াট ব্রড। রবিনসনের ঝুলিতে জমা হয় ২ উইকেট। ১টি করে উইকেট নেন মঈন আলী, জো রুট ও বেন স্টোকস।

প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। বিপরীতে অজিরা ৩৮৬ রানে অলআউট হয়। ৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংল্যান্ড ২৭৩ রানের বেশি করতে পারেনি। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮১। শেষ মুহুর্তে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কামিন্সের দল।

২৮ জুন দ্বিতীয় লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ডের সামনে সিরিজে সমতা আনার আর অজিদের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort