বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়ে আল-নাসর চ্যাম্পিয়ন

  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৪.২৫ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়েছে আল-নাসর। ক্লাবটির ৬৭ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে তারা। তাও আবার দশজন নিয়ে খেলে অতিরিক্ত সময়ে। এটা শুধু আল-নাসরের নয়, চলতি বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও প্রথম শিরোপা।

কিং ফাহাদ স্টেডিয়ামে আজ শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় আল-নাসর।

এদিন ম্যাচের ৫১ মিনিটে পিছিয়ে পড়ে রোনালদো-সাদিও মানেরা। আল-হিলালের মাইকেল গোল করে এগিয়ে নেন দলকে। ৭১ মিনিটে আব্দুল্লাহ আল-আমরি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আল-নাসর। বাকি সময় দশজন নিয়ে খেলে তারা।

 

৭৪ মিনিটে রোনালদোর দারুণ এক গোল করে সমতা ফেরান। এ সময় ডানদিক থেকে আল ঘানামের লো ক্রস বক্সের সামনে পেয়ে যান তিনি। ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতেন রোনালদো।

এরপর অবশ্য তিনি আরও একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

রোনালদোর গোলে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সতীর্থের নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসলে রোনালদো সেটাতে হেড নিয়ে জালে জড়ান। তাতে আল-নাসর এগিয়ে যায় ২-১ গোলে।

এর কিছুক্ষণ পর পায়ে ব্যাথা পেয়ে রোনালদো মাঠ ছাড়লেও তার জোড়া গোলে ভর করে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

এই টুর্নামেন্টে রোনালদো সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি গোল করেন আল-ইত্তিহাদের করিম বেনজেমা। আল-হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort