রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

রিয়ালের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে লিভারপুলের উৎসব

  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ৭১ বার পড়া হয়েছে

একের পর এক আক্রমণে শুরু থেকেই ঝড় তুললো লিভারপুল। তাদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। লড়াইটা যেন চলছিল কোর্তোয়া বনাম লিভারপুলের। যদিও শেষ রক্ষা হয়নি। দারুণ ছন্দে থাকা রিয়ালকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিলো আর্নে স্লটের দল।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির ৬১ তম মিনিটে ব্যবধান গড়ে দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই শেষ পর্যন্ত রিয়ালকে ১-০ গোলে হারায় লিভারপুল।

গেল সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি যেন হঠাৎ বদলে গেল। পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখায় লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রেয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।

ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়েও কার্যকর কিছু করতে পারেনি রিয়াল। উল্টো ২৭তম মিনিটে প্রায় গোল খেতে বসেছিল তারা। পাল্টা আক্রমণের সুযোগ পেয়ে যায় লিভারপুল, যদিও কোর্তোয়ার দেয়াল ভাঙা যায়নি। সোবোসলাইয়ের জোরাল শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার কেবল পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort