রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

যাদের পরিকল্পনায় সুপার ওভারে নামেননি রিশাদ

  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন রিশাদ হোসেন। বিশেষ করে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বেশি আগ্রাসী। নয় নম্বরে ব্যাট করতে নেমে রিশাদ ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন। অন্যরা যেখানে রানের জন্য ধুঁকছে, সেখানে আগ্রাসী রিশাদকেই তো প্রয়োজন ছিল সুপার ওভারে। কিন্তু তাকে নামাল না বাংলাদেশ।

মূল ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল সমান ২১৩। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেকোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাংলাদেশের কোনো ম্যাচ টাই হলো। ক্যারিবীয়দের ১১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। পরে সৌম্য আউট হলে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে। কিন্তু শেষ ৫ বলে তারা ৬ রানের সমীকরণ মেলাতে পারেননি। ফলে ইনফর্ম ব্যাটার রিশাদকে কেন নামানো হলো না সেই প্রশ্ন–ই জোরালো হয়ে ওঠে।

ম্যাচ হারের পর রিশাদকে ব্যাটিংয়ে না নামানোর কারণ জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের কাছে। জবাবে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনার একটা অংশ ছিল এটা। তারা চিন্তা করেছে যে মেইন ব্যাটসম্যানদের পাঠাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort