বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

ম্যানেজার কাজল হত্যার প্রতিবাদে শহরে হোটেল রেস্তোরা বন্ধ করে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২৩ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরার ম্যানেজার সফিউল আলম কাজলকে গুলি করে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে শহরের দেড় শতাধিক হোটেল রেস্তোরা এক ঘন্টা বন্ধ রেখে মানববন্ধন করেছে হোটেল মালিক ও কর্মচারীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের ২নং রেলগেট এলাকায় মনির হোটেলের সামনে নারায়ণগঞ্জ জেলা রেস্তোরা ও মিষ্টান্ন মালিক সমিতির আয়োজনে প্রতিবাদি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও মনির হোটেলের মালিক নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মাউরা হোটেলের মালিক আবু হেনা, যুগ্ম সম্পাদক মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক সীতারাম মোদক, সদস্য মোক্তার হোসেন, হাজী জামাল উদ্দিন, জাফর তালুকদার, মাদব ঘোষ, ত্রীনাথ ঘোষ, নীল কমল ঘোষ, রঘুনাথ মোদক, বোস কেবিনের মালিক বোম্বাই, খাজা সুইটসের প্রবীর কুমার ঘোষ প্রমুখ।

 

প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শফিং কমপ্লেক্সের নিচতলায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরায় ঢুকে ভবন মালিক আজাহার তালুকদার এলোপাথারী গুলি করে। এতে রেস্তোরার ম্যানেজার সফিউল আলম কাজল (৫৫)সহ ৪জন গুলিবিদ্ধ হয়। এরমধ্যে ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যায়। এ ঘটনায় সুলতান ভাই কাচ্চি’র মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় পুলিশ ঘাতক আজাহার ও তার ছেলে মোহনকে ২দিনের রিমান্ডে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort