রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

মৃত্যুঞ্জয়ের কাছেই হারলেন তামিম-নাইমরা

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪২ এএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

বিপিএলের শুরু থেকেই আলোচনায় মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএলে অভিষেক ম্যাচেই সিলেটের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনা আসেন সাতক্ষীরার ২০ বছর বয়সী এই তরুণ পেসার।

নিজের তৃতীয় ম্যাচে সাকিব-গেইলদের বরিশালের বিপক্ষে ২ ওভারে মাত্র ১২ রানে শিকার করেন ৪ উইকেট মৃত্যুঞ্জয়।

মঙ্গলবার মৃত্যুঞ্জয়ের কারণেই নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ-নাইম শেখদের নিয়ে গড়া তারকা খচিত দল ঢাকা।

এ দিন চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৭৩ রানে উইকেটে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকাবল। তাকে সঙ্গ দিচ্ছিলেন কায়েস আহমেদ। তামিম উইকেটে থাকায় জয়ের স্বপ্ন দেখেছিল ঢাকা। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেন মৃত্যুঞ্জয়।

২০তম ওভারের প্রথম বলেই কায়েস আহমেদের উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। পরের দুই বলে কোনো রান নিতে পারেননি জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাইম শেখ। চতুর্থ বলে ওয়াইড দেন মৃতুঞ্জয়। পরের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে তামিম ইকবালকে স্ট্রাইকে পাঠান নাইম।

জয়ের জন্য শেষ দুই বলে ঢাকার প্রয়োজন ছিল ৭ রান। পঞ্চম বলে বাই রানের সুবাদে প্রান্ত বদল করে নেন তামিম। তার উচিত ছিল সিঙ্গেল রান না নিয়ে স্ট্রাইক ধরে রাখা। শেষ বলে নো দেন মৃত্যুঞ্জয়। অতিরিক্ত এক রান আর এক বল পেয়েও কাজে লাগাতে পারেননি জাতীয় দলের ওপেনার নাইম।

শেষ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৫ রান, জয় ছিনিয়ে নিতে হলে নাইমকে ছক্কা হাঁকাতে হতো। কিন্তু তিনি সিঙ্গেল রানের বেশি নিতে পারেননি।

১৪৯ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমেও তীরে গিয়ে তরী ডুবায় বিপিএলের তারকা খচিত দল ঢাকা। হেরে যায় মাত্র ৩ রানে। ৫৬ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তামিম। ২৪ রান করে ফেরেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ রান করেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া শুভাগত হোম চৌধুরী।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শামিম হোসেনের ফিফটির সুবাদে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। ৩৭ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫২ রান করেন শামিম। ২৭ রান করেন অধিনায়ক আফিফ হোসেন। ২৬ রান করেন জ্যাক উইলস। ২৪ রান করেন বেনি হাওয়েল।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম: ২০ ওভারে ১৪৮/৪ রান (শামিম ৫২, আফিফ ২৭, উইল জ্যাকস ২৬, বেনি হাওয়েল ২৪*)।

ঢাকা: ২০ ওভারে ১৪৫/৬ রান (তামিম ৭৩*, মাহমুদউল্লাহ ২৪, শুভাগত হোম ২২/শরিফুল ২/২৮, মৃত্যুঞ্জয় ২/২১)।

ফল: চট্টগ্রাম ৩ রানে জয়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort