শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মুস্তাফিজের ফেরার অপেক্ষা বাড়ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪.১৪ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। মুস্তাফিজের নাম নেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ঘোষিত দলে। জানা গেছে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘মুস্তাফিজের এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার ফল ভালো এসেছে। তবে ওর যেহেতু সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য কিছু সময় বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানিক বিশ্রামে থাকবেন। ফিজিও দেখে সিদ্ধান্ত নেবেন। এসব ক্ষেত্রে ২-৩ সপ্তাহও লেগে যায়। তবে সেটি এখনি বলা যাচ্ছে না।’
মুস্তাফিজ যে ম্যাচে ইনজুরিতে পড়েন, সে ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাড়ম্যাড়ে ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৮ উইকেটের বড় হারে সিরিজও হারে টাইগাররা। সে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

লোহার প্রাচীর টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। সে ঘটনার পরেই মাঠ ছাড়েন মুস্তাফিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort