শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

মা-বাবার অভাব কিছুতেই পূরণ হবার নয় : শামীম ওসমান

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৫৮ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেন, আমরা এখানে যারা বাবা-মা হারানো দুর্ভাগা আছি তারাই বুঝতে পারে, বাবা-মা না থাকাটা কতটা কষ্টের।

 

এই কষ্ট ও বাবা-মা না থাকার অভাব আসলে কোন কিছুতেই পূরণ হবার নয়। যাদের বাবা-মা বেঁচে আছেন তাদের উচিৎ মন থেকে মা-বাবার খেদমত করা।

 

সাংবাদিক রাজু আহমেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে বাদ আছর ফতুল্লার দক্ষিণ সস্তপুর এলাকায় বাইতুল আকসা জামে মসজিদে ওই দোয়ার আয়োজন করা হয়। এতে সমাজের বিশষ্টজনরা অংশগ্রহন করেছেন।

এসময় শামীম ওসমান আরও বলেন, সন্তানের কোন আচরণে যেন মা-বাবার মুখ থেকে উহ শব্দ যেন বের না হয়। কোরআনে আছে এতে আল্লাহর আরশ কেঁপে উঠে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল (স.) এর পরেই মা-বাবার স্থান দিয়েছেন।

মা-বাবার দিকে ভালবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেও আল্লাহ একটি কবুল হজে¦র সওয়াব দান করেন। আমাদের বুঝা উচিৎ মা-বাবার স্থান কোথায়।

তিনি বলেন, আমি মনে করি যেই সন্তানের সাথে বাবা-মায়ের দোয়া থাকে তাকে কেউ ঠেকাতে পারে না। আজকে এখানে আমাদের সাংবাদিক রাজু আহমেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় আমরা এখানে এসেছি।

 

আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা তার জন্য এমন ভাবে দোয়া করবেন, যে ভাবে আপনি মারা গেলে আপনার জন্য অন্য মানুষদের কাছ থেকে দোয়া কামনা করবেন। আল্লাহ যেন নিহতের পরিবারের সকলকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

 

দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেনর ভূইয়া সাজনু, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমায়েল রাফেল, জেলা ছাত্রলীগর সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জেলা যুবলীগ নেতা কাউসার আহমেদ, দক্ষিণ সস্তাপুল পাঞ্চায়েত সভাপতি মোজাম্মেল হক তালুকদার, বাইতুল আকসা জামে মসজিদের সভাপতি আবু তাহের মজুমদার ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সহা ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort