বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩, ৩.৩৬ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁয়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় আদালতে দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

 

মঙ্গলবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষ্য প্রদানকারিরা হলেন মামলার বাদি জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সাংবাদিক এনামূল হক প্রিন্স। এ ধর্ষন মামলায় দুজনের সাক্ষী নিয়ে মোট ২২ জনের সাক্ষ্য গ্রহন করা হলো।

 

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আনা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলায় এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালতে মামুনুল হককে হাজির করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, আজ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সংবাদকর্মী এনামুল হক বিদ্যুতের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন জান্নাত আরা ঝর্ণা নামের এক নারী।

এই মামলায় এখন পর্যন্ত বাদি এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ বাইশজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেছে আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort