বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য প্রদান

  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৯ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নারী কেলেংকারির ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

 

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমানের আদালতে মামলাটির চার্জশীটভুক্ত দুই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় আদালতে এ পর্যন্ত তেরোজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অন্তত ত্রিশজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ নিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে স্বাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরুর আগে দুপুর ১২ তাকে আদালতে হাজির করা হয়। এরপর একে একে স্বাক্ষ্য দেন সোনারগাঁ থানায় কর্মরত তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপ-সহকারি পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল। স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

 

আগামি ৩০ অক্টোবর পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে মামুনুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort