বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

মরহুম মাসফি স্মৃতি স্মরণে ডিকবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬.৫০ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

২৮ জুন শুক্রবার বিকাল ৪ টায় মদনগঞ্জ লক্ষ্যারচর পায়রা চত্বর ঈদগাহ মাঠে মরহুম মাসফি স্মৃতি স্মরণে ডিকবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় এল সি ক্লাব ২-০ গোলে আই ষ্টার লিংককে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আলহাজ্ব ফয়সাল মো. সাগর সহ সকল অতিথি বৃন্দ।

সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধি করতে হবে। এছাড়া ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখতে হবে। তিনি ক্রীড়া চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে বছরব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানান।

ঢাকা রাজারবাগ সেন্টাল পুলিশ হাসপাতালের বিভাগীয় প্রধান (ডেন্টাল) ডা. ফরহাদ আহম্মেদ জেনিথ’র সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।

খেলা উদ্বোধন করেন, লক্ষ্যারচরের কৃতি সন্তান চঞ্চল মাহমুদ ও নাজমুল হুদা (ডালিম)।

বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কৃতি ফুটবল খেলোয়ার আলহাজ্ব কফিলউদ্দিন, ব্যবসায়ী মো. মোস্তফা মিয়া, দলিল উদ্দিন দলুন, শ্রমিকলীগ নেতা রফিয়ান আহমেদ, হাজী শরিফুল ইসলাম স্বপন, মো. মামসাদ হোসেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ- সভাপতি মো. মোস্তফা খান মিঠু, নেসলে নারায়ণগঞ্জ জেলার সিও মাইনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, সাহাবুদ্দিন মিয়া, হাজী মো. কামাল হোসেন, আলী নওশাদ আনোয়ার তুষার, মো. মঞ্জুর, রাহাতাব উদ্দিন, পনির হোসেন, মিজানুর রহমান মাষ্টার, মো. আরমান হোসেন, মোশারফ হোসেন, আলী মোস্তফা প্রমুখ।

খেলায় আগত সকল অতিথি ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সাবেক অর্থ সম্পাদক আল মামুন।

খেলা পরিচালনায় ছিলেন, মদনগঞ্জ পায়রা চত্বর তরুন সংঘ। ধারাভাষ্যে ছিলেন, মাজহারুল ইসলাম পুস্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort