মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা

  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০.৫২ এএম
  • ৯৩ বার পড়া হয়েছে

কাউকে বাদ রাখতে চায়নি বাফুফে। তড়িঘড়ি করে নেওয়া হয় সিদ্ধান্ত—মধ্যরাতেই বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হবে সংবর্ধনা। সেই লক্ষ্যেই নতুন করে সেজে উঠেছিল রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটার। আফঈদা-ঋতুপর্ণারাও মেতেছিল উৎসব আনন্দে।

মিয়ানমারে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও তিনদিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়। ওই সাফল্য ‍উদযাপনেই এমন জমকালো আয়োজন।

রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঐতিহাসিক এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার , ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। বক্তারা নারী ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে দেশের মানুষের গর্ব ও উচ্ছ্বাসের কথা তুলে ধরেন।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। জানা গেছে, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। এছাড়াও আরও তিনজন ফুটবলার দুদিন পর দলের বাইরে যাবেন। তাই পুরো দলের সদস্যদের একসঙ্গে রেখে তাদের এই ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতেই এত রাতে সংবর্ধনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort