মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মদনপুরে মনিরুজ্জামান মনু হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন,সড়ক অবরোধ

  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪, ৩.৫৯ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

বন্দরের মদনপুর মুরাদপুর এলাকায় ৭ জুন শুক্রবার প্রকাশ্যে গুলি করে কুপিয়ে মনিরুজ্জামান মনু হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় নিহতের বোন শাহিনার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুরাদপুর থেকে শুরু করে মদনপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধন পূর্বক সভায় বক্তারা বলেন,মনিরুজ্জামান মনু ২০ বছর ধরে বাড়ি ছাড়া। তাকে যারা হত্যা করেছে তারা অমানুষ। রহস্যজনক কারণে বন্দর থানা পুলিশ খুনীদেরকে গ্রেপ্তার করছে না। পুলিশের গাফিলতির কারণে খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নেয়াসহ এ বিষয়ে কোন প্রতিবাদ না করার জন্য প্রতিনিয়তই হুমকি-ধামকি দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের জানের নিরাপত্তা চাই। এমপি,মেয়রসহ,স্বরাষ্ট্র ও মাননীয় প্রধাণমন্ত্রী’র হস্তক্ষেপ চাই।

সূত্র মতে,গত ৭ জুন শুক্রবার সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে মদনপুর মুরাদপুর এলাকার সন্ত্রাসী মনির,টিটু,মিঠু,ফারুক,নুরুল,জিকু,জনি,মিন্টুসহ একটি সন্ত্রাসী দল দেশি-বিদেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র মনিরুজ্জামান মনুকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের প্রকাশ্যে দিবালোকে প্রথমে শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলিবিদ্ধ করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ী দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort